বিজয়ের পারফরমেন্সের পাশে চাপা পড়ে গেছে নাঈমের পারফর্মেন্স
ঢাকা প্রিমিয়ার লিগে শুরু থেকেই সমান তালে রান করে যাচ্ছিলেন আনামুল হক বিজয় এবং নাঈম ইসলাম। তবে সুপার লিগের দুটি ম্যাচে রান করতে না পারায় এনামুল হক বিজয়ের অনেক পিছনে পড়ে গিয়েছেন নাঈম ইসলাম।
তবে পেছনে পড়লেও তিনি পেছনে ফেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের আগে সর্বোচ্চ রান সংগ্রাহক সাইফ হাসানকে। ৮১৪ রান নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাইফ হাসান। তবে সেই রেকর্ড প্রথমে ভেঙে দেন আনামুল হক বিজয়। এরপর ভাঙলেন নাঈম ইসলাম।
আনামুল হক বিজয়ের পরেই ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম ইসলাম। এখন পর্যন্ত ১৪ ইনিংসে ব্যাট হাতে ৮৩৬ রান করেছেন নাঈম ইসলাম। গড় ৬৪.৭০। সেঞ্চুরি করেছেন দুইটি এবং হাফ সেঞ্চুরি করেছেন পাঁচটি।
তবে এত রান করে ও আনামুল হক বিজয় কারণে চাপা পরে গিয়েছে তার পারফরম্যান্স। ব্যাট হাতে এবারের টুর্নামেন্টের স্বপ্নের মত পার করেছেন আনামুল হক বিজয়। ১৪ ম্যাচ শেষে তার রান ১০৪২। গড় ৮০.১৫। সেঞ্চুরি ৩টি ও হাফ সেঞ্চুরি ৮টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন