ব্রেকিং নিউজ: নতুন করে শ্রীলঙ্কার সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
পরে এক্সরে রিপোর্টে জানা যায়, আঙুলের হাড়ে চিড় ধরেছে। যে কারণে শঙ্কা জাগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা নিয়ে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্য হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক ডাঃ দেবাশিস চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘২৪ এপ্রিল ক্যাচ নেওয়ার সময় মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যাথা পান। পরে দেখা যায় আঙুলে চিড় আছে। এক্স-রে রিপোর্টে জানা যায়, ফ্র্যাকচার রয়েছে। প্রাথমিক অবস্থায় বোঝা যাচ্ছে সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগতে পারে। যা তাকে কার্যকর ভাবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে।’
মিরাজের ছিটকে পড়ায় প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছে অফ-স্পিনার নাঈম হাসানের। শ্রীলঙ্কা ক্রিকেট দল দুই ম্যাচের সিরিজের জন্য ৮ মে বাংলাদেশে আসবে। যা ২০২১-২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্টের জন্য):
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন