ব্রেকিং নিউজ: কোহলিকে নিয়ে কঠিন সত্যিটা বলেই দিলেন শাস্ত্রী
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। এর পরেই কঠিন অথচ সত্যি কথাটা বলেই ফেললেন রবি শাস্ত্রী। তিনি পরিষ্কার বলে দেন, কোহলির আইপিএল থেকে সরে দাঁড়ানো উচিত।
২০১৯ সালে জাতীয় দলের হয়ে শেষবার শতরান করেছিলেন বিরাট কোহলি। তার পর থেকে প্রায় আড়াই বছর ধরে রানের খরা বিরাটের ব্যাটে। আইপিএলেও একই অবস্থা। দু'টি গোল্ডেন ডাক করে লজ্জার নজির গড়েছেন। চলতি আইপিএলে ৯ ম্যাচে মাত্র ১২৮ রান করেছেন বিরাট কোহলি।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে, বিশ্রামই যে একমাত্র পথ তা আগেও বলেছিলেন রবি শাস্ত্রী। আবার সেটাই মনে করিয়ে দিলেন বিরাট কোহলিকে। রবি শাস্ত্রী বলেছেন,‘তিনটে ফরম্যাটে লাগাতার নেতৃত্ব করেছে কোহলি। তার পরও ক্রিকেটের মধ্যেই রয়েছে। তাই আমার মনে হয় এখন ওর একটা বিরতির খুব দরকার। নিজের শরীরকে বোঝাও অত্যন্ত প্রয়োজন। তাই আমার মনে হয় যদি ও নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে দীর্ঘায়িত করতে চায়, এবং অন্তত ৬-৭ বছর খেলা চালিয়ে যেতে চায়, তাহলে আইপিএল থেকে সরে দাঁড়ানো উচিত। ওর কাছে যে বিষয়টির গুরুত্ব বেশি, সেটাই ও করুক।’
আসলে বর্তমানে বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে বেশ চিন্তিতই রবি শাস্ত্রী। দিন কয়েক আগেও বিরাট কোহলিকে ফর্মে ফেরানোর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন শাস্ত্রী। তিনি বলেছেন,‘কোচ হিসাবে দলের ক্রিকেটারদের ভাল-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়।
যদি কোনও ক্রিকেটারকে দিয়ে জোর করে কিছু করানো হয়, তা হলে ধীরে ধীরে তার খেলায় প্রভাব ফেলে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলির দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার তো সেটা কোহলি। বায়ো-বাবলে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনও জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এ ভাবে হবে না। কোহলির মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেলতে থাকলে ওর খেলা আরও খারাপ হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন