মুস্তাফিজদের খেলা দেখে ৩-৪টি রিমোট ভেঙ্গে ফেলেছি দিল্লির কোচ পন্টিং
পন্টিং করোনা আক্রান্ত না হলেও তার পরিবারের সদস্য নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তাই পন্টিং আছেন ৫ দিনের আইসোলেশনে। রিশভ পান্ট, মুস্তাফিজুর রহমান, ডেভিড ওয়ার্নারদের সর্বশেষ ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আম্পায়ারিং নিয়ে বিতর্কের জন্ম দেওয়া সেই ম্যাচে পন্টিং ছিলেন না দলের সাথে।
তাই সেই ম্যাচের উত্তেজনাপূর্ণ সময়গুলো মোটেও ভালো কাটেনি পন্টিংয়ের। খেলা দেখে ক্ষিপ্ত পন্টিং নাকি একের পর এক রিমোট ভাঙছিলেন পান্টদের খেলা দেখে!
সম্প্রতি এক সাক্ষাৎকারে পন্টিং জানিয়েছেন ঐ ম্যাচ চলাকালে কী করুণ দশা হয়েছিল তার, মেজাজ বিগড়ে গিয়েছিল কতটা। তিনি বলেন, ‘খুব হতাশ হয়ে পড়েছিলাম। মনে হয় তিন-চারটি রিমোট ছুঁড়ে ফেলে ভেঙে ফেলেছি। কতগুলো বোতল যে রাগের চোটে দেয়ালে ছুঁড়ে মেরেছি তা বলতে পারব না। কোচ হিসেবে সাইডলাইনে বসে মাঠে যা হচ্ছে তা নিয়ন্ত্রণ করতে না পারা একরকম অনুভূতি। কিন্তু মাঠে না থাকলে সেটা আরও হতাশাজনক।’
এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে দিল্লী জিতেছে মাত্র তিনটি ম্যাচে। তবে দলের পারফরম্যান্স ভালো নয় এমনটি বলার সুযোগ নেই। এই বিষয়টিই বেশি পোড়াচ্ছে পন্টিংকে। পন্টিং মনে করেন, আসর শুরুর আগে দলীয় অনুশীলন দলকে প্রত্যাশিত ছন্দে রাখতে বড় ভূমিকা রাখে।
তিনি বলেন, ‘ম্যাচের বেশিরভাগ সময় আমরা নিয়ন্ত্রণ করছি। কিন্তু দুই-তিন ওভারে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেটাই পার্থক্য গড়ে দিচ্ছে। ঠিক করেছিলাম মৌসুমের প্রথম দিকে অতিরিক্ত অনুশীলন করব না। কিন্তু এখন আমাদের দলে ধারাবাহিকতা নেই। সেই ছন্দটা আনতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন