তামিম বিজয়ের রেকর্ড জুটি, ৩৫৫ রানের বিশাল টার্গে দিল প্রাইম ব্যাংক
বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৭ রানের ইনিংস সেরা পারফরম্যান্স করেন তামিম। ১৩ চার ও ৬টি ছয় ছিল তার ১৩২ বলের ইনিংসে। আরাফাত সানির বলে রাকিবুল আতিকের ক্যাচ হয়ে থামে তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২১তম শতকের ইনিংস।
তামিম শুরু থেকে ধীরস্থির ইনিংস খেলছিলেন। তবে শেষ দিকে জ্বলে ওঠেন তিনি। বাঁহাতি ব্যাটসম্যান সিঙ্গেল নিয়ে ২৯তম ওভারে সেঞ্চুরি করলেও আগের ওভারে রাকিবুল আতিককে টানা তিন বলে দুটি চার ও একটি ছয় মারেন। আউট হওয়ার আগের শেষ ১০ বলে ধুন্ধুমার ব্যাটিং করেন তামিম, এই সময়ে চারটি চার ও তিনটি ছয় হাঁকান।
এর আগে তামিম ২১৫ রানের জুটি গড়েন গত ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়ের সঙ্গে। প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক আসরে এক হাজার রানের মাইলফলক ছোঁয়া বিজয় অল্পের জন্য আরেকটি সেঞ্চুরির দেখা পাননি। ৮৫ বলে ৯৬ রান করেন। ইনিংসের ৪০তম ওভারে হুসনা হাবীব মেহেদীর শিকার হন তিনি।
এই দুটি দুর্দান্ত ইনিংসের সৌজন্যে প্রাইম ব্যাংক তিনশ পার করেছে সহজেই। শেষ দিকে মোহাম্মদ মিঠুন ২৬ বলে ৩৯ রান করেন। ৭ উইকেটে তাদের রান ৩৫৫। গাজী গ্রুপের পক্ষে মারাজ মাহবুব নিলয় সর্বোচ্চ ৩ উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?