বিজয়কে জাতীয় দলে দেখতে চান কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর দিলেন মাশরাফি
১৫ ইনিংসে ১২টিতেই কমপক্ষে ৫০ ছুঁয়েছেন। জাতীয় দলের ওপেনিং সমস্যার মাঝে এমন একজন ওপেনারকে কেন ডাকা হবে না? গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই দেশের ক্রিকেটাঙ্গনে ঘুরছিল।
এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তিনিও এনামুল হক বিজয়কে জাতীয় দলে দেখতে চান। বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়ক বলেছেন, 'একজন মানুষ যদি ১১০০ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না। তাই এই সুযোগটা পাওয়া উচিত। দেখেন একজন হচ্ছে ৬০০-৭০০ (নাঈম) রান করেছে, তার আশপাশে ৪০০-৫০০ রান করে আছে। আরেকজন হচ্ছে এক হাজারের ওপর রান করেছে। এটা তো অনেক ব্যবধান। এই পার্থক্যটার মূল্যায়ন করা উচিত। '
মাশরাফির মতে, এনামুলকে অন্তত টি-টোয়েন্টিতে হলেও বিবেচনা করা উচিত, ‘লিটন-তামিমকে তো আপনি সরাতে পারবেন না। তারা সম্প্রতি পারফর্ম করে এসেছে। তাই বিজয়কে যদি আনেনও, প্রথম একাদশে জায়গা কিন্তু নাই। টেস্টে জানি না কে ওপেন করবে, আবার জয় (মাহমুদুল) কিন্তু একশ করে আসছে। এখানেও তামিম খেলবে। সুতরাং এখানেও কিন্তু কঠিন। তাই টি-টোয়েন্টির কথা আমি উল্লেখ করেছি। কারণ, এই ফরম্যাটে এখনোই বিজয়কে দলের নেওয়ার সুযোগ আছে। এটা আমার মতামত। এমন না অন্যকেও মেনে নিতে হবে। '
এনামুল হক বিজয় সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪টি টেস্টের সঙ্গে ৩৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। মাশরাফি আরও বলেন, 'দেখেন পুরো একটা লিগ থেকে আপনি ১০-১২ জনকে আনতে পারেন। তবে জাতীয় দলকে ফোকাস করলে এক বা দুজনকে টার্গেট করতে হয়। সেটা যদি করেন, আমি মনে করি বিজয়। আগের দিনও বলেছি, আজকেও বলছি সে অসাধারণ ব্যাটিং করেছে, দাপট দেখিয়ে ব্যাটিং করেছে। বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়। '
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live