৩৭ বছর বয়সে এটা স্বাভাবিক নয়: রোনালদোকে নিয়ে রাংনিক
রোনালদোর বয়সটা নিয়েই যা একটু কথা। পারফরম্যান্স নিয়ে বলার জো নেই। ম্যানচেস্টার ইউনাইটেড দল হিসেবেই ভালো করছে না। তাই রালফ রাংনিককে পরামর্শক পদ দিয়ে কোচ হিসেবে যুক্ত করা হয়েছে এরিক টেন হাগকে।
টেন হাগ দায়িত্ব নেওয়ার পর দল ঢেলে সাজানোর ইঙ্গিত দিয়েছেন। ম্যান ইউতে রোনালদোর ভবিষ্যৎ কি ঝুঁকিতে? সিদ্ধান্ত টেন হাগের হাতে।
তবে রোনালদো যেমন খেলছেন, তাতে তাকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিনই হবে, মনে করছেন কোচ থেকে পরামর্শক পদে যাওয়া রাংনিক।
শুক্রবার রাতেও প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে দুর্দান্ত এক গোল করে দলকে ড্র এনে দিয়েছেন রোনালদো। ইউনাইটেডের সর্বশেষ পাঁচ গোলের সব কটিই তার।
রোনালদোর ভবিষ্যৎ নিয়ে রাংনিক বলেন, ‘তার মনোভাব দেখুন। ৩৭ বছর বয়সে এটা স্বাভাবিক নয়। যদি সে গতকালের মতো খেলে, তাহলে এখনও সে এই দলের জন্য বড় ভরসা হতে পারে।’
তিনি যোগ করেন, ‘এটা আসলে টেন হাগ (নতুন কোচ) এবং ক্রিশ্চিয়ানোর সিদ্ধান্ত যে, ভবিষ্যতে কী হবে। তবে তার পারফরম্যান্স দুর্দান্ত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন