৬,৬,৬,৬,৬ এক ওভারে রানের নতুন ইতিহাস গড়লেন বেন স্টোকস
প্রায় মাসদেড়েক পর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলতে নেমে উরস্টারশায়ারের বিপক্ষে এক ওভারেই পাঁচ ছক্কাসহ মোট ৩৪ রান নিয়েছেন স্টোকস।
উরস্টারের নিউ রোডের কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করছে ডারহাম। আজ (শুক্রবার) ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাঁহাতি স্পিনার জশ বেকারের ওপর তাণ্ডব চালিয়েছেন স্টোকস। তার করা ১১৭তম ওভারের প্রথম পাঁচ বলেই হাঁকান ছক্কা। শেষ বলটি হয় চার।
বেকারের করা প্রথম বল সোজা ছয় মারেন স্টোকস। পরের বলের ঠিকানা হয় মিড উইকেট সীমানার ওপারে, তৃতীয় বল লং অফ বাউন্ডারি দিয়ে, একই জায়গা দিয়ে হাঁকান চতুর্থ ছক্কা। পঞ্চম বলে লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র ৬৪ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান স্টোকস।
তখন তার সামনে ছিলো ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর বিরল রেকর্ডের হাতছানি। সেটি করতে পারেননি স্টোকস। শেষ বলে সজোরে হাঁকালেও চারের বেশি পাননি তিনি, হতাশায় নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করতে দেখা যায় স্টোকসকে।
ওভারে ছয় ছক্কার রেকর্ড না হলেও বিশ্বের মাত্র পঞ্চম ব্যাটার হিসেবে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন স্টোকস। তার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এ কীর্তি গড়েছেন স্যার গ্যারি সোবার্স (ওভারে ছয় ছক্কা, ১৯৬৮), রবি শাস্ত্রি (ওভারে ছয় ছক্কা (১৯৮৫), ফ্র্যাংক হেইস (১৯৭৭) ও খালিদ মাহমুদ (২০০০)।
বেকারের ওপর তাণ্ডব চালানো ইনিংসে এখন পর্যন্ত ৮২ বলে ৮ চার ও ১৫ ছয়ের মারে ১৪৭ রান করে অপরাজিত রয়েছেন স্টোকস। প্রথম শ্রেণির ক্রিকেটে তার এটি ২০তম সেঞ্চুরি। ডারহামের ইতিহাসে স্টোকসের এই ৬৪ বলের চেয়ে দ্রুততম সেঞ্চুরি নেই আর কোনো ব্যাটারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন