বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বিসিবি
করোনা পরবর্তী সময়ে জৈব সুরক্ষা বলয় ব্যতীত প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে চলেছে বিসিবি। জৈব সুরক্ষা বলয় না থাকলেও ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক। ক্রিকেটাররা হোটেলের বাইরে যেতে পারবে; তবে সেক্ষেত্রে ক্রিকেটারদের সবসময় মাস্ক পরিধান করতে হবে।
মঞ্জুর হোসাইন বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে কোনো বিধি-নিষেধ থাকছে না। ক্রিকেটাররা হোটেল বা শপিং মল যেখানেই যাক সব জায়গায় মাস্ক পরিধান করতে হবে। হোটেলের বাইরেও তারা চলাফেরা করতে পারবে।’
এদিকে ক্রিকেটারদের জন্য জৈব সুরক্ষা বলয় না থাকলেও দুই দলের সঙ্গে সার্বক্ষণিক থাকবেন চিকিৎসকরা। কোনো ক্রিকেটার বা স্টাফের করোনার উপসর্গ থাকলে তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন।
আগামীকাল শনিবার টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। একইদিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ। সিরিজের আগে দুই দলের ক্রিকেটার ও স্টাফদেরই করোনা পরীক্ষা করা হবে ৯ মে।
করোনা টেস্টের পর একদিনের অনুশীলন করবে সফরকারীরা। এরপর ১০ ও ১১ মে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর চট্টগ্রামে যাবে দলটি। সেখানে ১৫ মে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। আগামী ২৩ মে থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন