প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম
তৃতীয় দিন যেভাবে খেলছিলেন তাঁতে মনে হয়েছিল মুশফিকের আগে তামিমই মাইলফলকটি স্পর্শ করবেন। তবে ১৩৩ রান করে পেশিতে টান লাগায় চা-বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। যে কারণে প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগটা এসেছিল মুশফিকের সামনে।
সাম্প্রতিক সময়ে মুশফিকের যে ফর্ম ছিল তাঁতে এই মাইলফলক স্পর্শ করতে পারবেন কি না তা নিয়ে একটু সন্দেহ ছিল। তবে নিজের ৮১তম টেস্টে সেই কাঙ্ক্ষিত রেকর্ডটি স্পর্শ করেন এ অভিজ্ঞ ব্যাটার।
৬৭ রানে অপরাজিত থাকার পর ফার্নান্দোর বলে দুই রান নিয়ে সেই মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।
মুশফিকের পরেই এই রেকর্ড ছুঁতে ড্রেসিংরুমে অপেক্ষা করছেন তামিম। তৃতীয় দিন অপরাজিত থাকা তামিমের আরও প্রয়োজন ১৯ রান। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।
১০৯ ইনিংসে সাকিবের রান ৪০২৯। তাঁর ব্যাটিং গড় ৩৯.৫০। নামের পাশে রয়েছে ৭টি শতক ও ২৬টি অর্ধশতক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন