পাকিস্তানের ভবিষ্যৎ অধিনায়কের নাম ঘোষণা
আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলাটা খুব বেশি দীর্ঘ নয়। প্রায় চার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতোমধ্যেই তারকা বনে গেছেন এই পেসার। তিন সংস্করণের ক্রিকেটেই দলের পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
ক্রিকেটার হিসেবে তারকা খ্যাতি পেলেও অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ পাননি আফ্রিদি। তবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। তার অধীনে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে কালান্দার্স।
গফ বলেন, 'সে (আফ্রিদি) পাকিস্তানের ভবিষ্যত অধিনায়ক। সে একজন প্রতিভাবান ক্রিকেটার, সে সাফল্য পেতে ক্ষুধার্ত এবং উদ্যমী। কালন্দার্সের (লাহোর) অধিনায়কত্ব সে উপভোগ করছে। আমি মনে করি, সে উত্সাহের সঙ্গে তাদের খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে।'
বর্তমানে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাস্ত সময় পার করছেন আফ্রিদি। মর্যাদাপূর্ণ এই আসরেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। শুরু থেকেই বল হাতে দাপট দেখাচ্ছেন এই পাকিস্তানি পেসার। গফ মনে করেন, আফ্রিদি একসময় ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি ক্রিকেটার হবেন।
গফ বলেন, 'মিডলসেক্সে তাকে দেখছি, সে একজন দারুণ প্রতিভাবান। যে দীর্ঘ সময়ের জন্য দলে থাকতে যাচ্ছেন। আর সে যদি ওয়াসিম আকরামের মতো ভালো বোলার হতে চায়, তাহলে নিজেকে অবিশ্বাস্য একজন ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আকরাম তার সময়ে বহু বছর ধরে শীর্ষে ছিলেন এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন