এক পরিবর্তন নিয়ে চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্টের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি
ঘোষিত দলে একটিমাত্র পরিবর্তন এসেছে। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া প্রথম টেস্টের বাকি ১৬ সদস্যের প্রত্যেকেই আছেন দ্বিতীয় টেস্টের দলে। নতুন করে কাউকে ডাকা হয়নি টেস্ট স্কোয়াডে।
আগামী ২৩ মে থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চলমান চট্টগ্রাম টেস্টের মত এই ম্যাচও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
ঢাকা টেস্টের দল ঘোষণার সময় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। এই ম্যাচে ব্যাট করার সময় বাউন্সারে আঘাত পান পেসার শরিফুল ইসলাম। যার কারণে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বল করতে পারছেন না তিনি। অনাহূত চোট শরিফুলকে গোটা সিরিজ থেকেই ছিটকে ফেলেছে।
একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live