ফুটবল ইতিহাসে ৯২ বছরে বিশ্বকাপ ফুটবলে যা দেখা যায়নি, সেটি দেখা যাবে কাতার বিশ্বকাপে
বৃহস্পতিবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আসন্ন কাতার বিশ্বকাপের রেফারি প্যানেলে মোট তিনজন নারী রেফারি ও সহকারী রেফারি থাকছেন।
দায়িত্ব পাওয়া তিন নারী রেফারি হলেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা। সহকারী রেফারির দায়িত্বে ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা, ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।
সালিমা মুকাসাঙ্গা, স্টেফানি ফ্র্যাপা ও ইয়োশিমা ইয়ামাশিতা
আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের জন্য মোট ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিআর) নিয়োগ করা হয়েছে।
নারী রেফারিরা তালিকায় থাকলেও এখনি বলা যাবে না তারা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন। বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রস্তুতি ম্যাচগুলোতে তাদের পারফর্ম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বিচার করা হবে। এসব ম্যাচে পাশ করলেই কেবল সুযোগ দেয়া হবে বিশ্বকাপের মূল মঞ্চে।
নারী রেফারি নিয়োগের বিষয়টি নিয়ে ফিফার রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা বলেছেন, ‘রেফারি নির্বাচনের মাধ্যমে অনেক বড় একটা কাজ সমাপ্ত হলো। বিশেষ করে নারী রেফারি নিয়োগের বিষয়টি নিয়ে লম্বা সময় ধরে কাজ করতে হয়েছে। কেন না, এর আগে নারী রেফারিদের ফিফার বিভিন্ন বালক টুর্নামেন্ট ও বিভিন্ন সিনিয়র টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছিল। আমি মনে করি নারীকে নারী হিসেবে বিবেচনা না করে তাদের কাজ বিবেচনা করাটাই আসল ব্যাপার। আশা করি ভবিষ্যতে বিশ্বকাপের মতো বড় বড় আসরগুলোতে এলিট নারী রেফারিদের অংশগ্রহণ বাড়বে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান
- election result: ১৯৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ