ব্রেকিং নিউজ: মুস্তাফিজকে চিঠি পাঠিয়েছে বিসিবি
ক্যারিয়ারের শুরু থেকেই মোস্তাফিজের চাহিদা তুঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে মোস্তাফিজুকে কিছু বলা না হলেও এবার নড়েচড়ে বসেছে বোর্ড। বাঁহাতি এই পেসারকে টেস্ট দলে ফেরাতে এটিই প্রথম পদক্ষেপ বিসিবি’র।
২০১৫ সালে টেস্ট অভিষেক হওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৩৯টি টেস্ট খেলেছেন তার মধ্যে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।
শুক্রবার দেশের একটি দৈনিক পত্রিকা বিসিবি’র একজন শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ‘আমরা মোস্তাফিজকে একটি চিঠি পাঠিয়েছি (তার টেস্ট পরিকল্পনা সম্পর্কে জানতে) এবং এখন আমরা ওর উত্তরের জন্য অপেক্ষা করছি।’
ঘরের মাঠে দুই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে চোটের কারণে পাওয়া যায়নি দলের অন্যতম পেসার তাসকিন আহমেদকে। এ জন্যই মূলত মোস্তাফিজ আলোচনায় এসেছেন। এছাড়াও দলের আরেক তরুণ পেসার শরিফুল ইসলাম প্রথম টেস্টে চোট পাওয়ায় খেলা হচ্ছে না ঢাকা টেস্টে।
তাসকিন ও শরিফুল শুধু শ্রীলঙ্কা সিরিজেই নয়, ইনজুরির কারণে দুজনেরই খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজ সফরে।
আইপিএলে মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস শেষ চারে জায়গা করার লড়াই করছেন। তবে গত কয়েকটি ম্যাচে খেলানো হয়নি এই টাইগার পেসারকে। ধারণা করা হচ্ছে ভারত থেকে শীঘ্রই দেশে ফিরবেন মোস্তাফিজ এবং টেস্ট ফরম্যাটে ফেরা নিয়ে বোর্ডের আলোচনায় বসবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন