মুম্বাই’র বিপক্ষে আজকের ম্যাচে মুস্তাফিজকে একাদশে রাখবে কিনা জানিয়ে দিল দিল্লী ক্যাপিটালস
দিল্লী ক্যাপিটালসের একাদশে আবারও ফিরছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে একাদশে ফেরানর ইঙ্গিত দিয়েছে দিল্লী ক্যাপিটালস। সেই সাথে মুস্তাফিজুর রহমান নিজেও নতুন করে বার্তা দিয়েছেন দিল্লীর হয়ে মাঠে নামার।
আইপিএলের ১৫ তম আসরে মুস্তাফিজুর রহমান দিল্লী ক্যাপিটালসের হয়ে প্রথম দিকে খেলেছেন ৮টি ম্যাচ। তবে এরপরই হঠাত করে তাকে একাদশ থেকে ছেঁটে ফেলে দিল্লীর টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে একাদশে নতুন করে জায়গা মিলে পেসার এনরিখ নরকিয়ার। এই প্রোটিয়া পেসার মুস্তাফিজের পরিবর্তে একাদশে জায়গা পেলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন বেশ কয়েক ম্যাচ ধরেই।
৮ ম্যাচে মুস্তাফিজুর রহমা ৮ উইকেট তুলে নিলেও তার ইকোনোমি ছিল ৭.৬৪। ৩০.৫০ গড়ে রান ব্যয় করা মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ছিল ১৮ রানে ৩ উইকেট।
অন্যদিকে ৫ ম্যাচে ৭ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন নরকিয়া। তার ইকোনোমি ৯.৮১, গড় ২৫.৭১। নরকিয়ার সেরা বোলিং ফিগার ৪২ রানে ৩ উইকেট।
মুস্তাফিজ থেকে অনেক বেশি রান ব্যয় করা নরকিয়াকে তাই প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাখা হতে পারে একাদশের বাইরে। এমনটাই ইঙ্গিত দিয়েছে দিল্লী ক্যাপিটালস।
দিল্লী তাদের সোশ্যাল হ্যান্ডেলে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজ নেটে অনুশীলন করছেন। সেই পোস্টে দিল্লী আরও লেখেছে, ‘’দ্য টাইগার ইন অ্যাকশন’’। যেখানে ইঙ্গিত মিলেছে তাকে একাদশে ফেরানোর।
মুস্তাফিজুর রহমান নিজেও তার ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন। দিল্লীর অনুশীলনের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘’আমি প্রস্তুত হচ্ছি অপেক্ষা করুন।‘’
দিল্লী ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত ৮টায়।
এক নজরে দেখে নেয়া যাক দিল্লীর সম্ভাব্য সেরা একাদশ
ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, রিশাব পান্ত, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তফিজুর রহমান এবং খলিল আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২০২৬ সালের কোরবানির ঈদ কবে? দিনক্ষণ নিয়ে মিলল আগাম আভাস
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ হলো বাংলাদেশ বনাম নেপালে মধ্যকার সেমি ফাইনাল ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: কখন, কীভাবে দেখবেন লাইভ
- জামানত ছাড়াই প্রবাসীদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে সরকার
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম নেপাল
- আজ বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১ এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সমমসূচি: (বুধবার, ১ এপ্রিল ২০২৬)