লিটন ও মুশফিকের ব্যাটে ভর করে বিরতিতে গেল বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
টসে জিতে ব্যাটিংয়ে নেমে হতাশার শুরু বাংলাদেশের। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে শান্ত খানিকটা থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। রাজিথার বলে বোল্ড হয়ে ফিরতে হয় ৮ রান করা এই ব্যাটার।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুমিনুল হকের। তবে তামিমের ফেরার পরের বলে চার মেরে রানের খাতা খোলায় খানিকটা আত্মবিশ্বাসী মনে হচ্ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। তবে সেটা ধরে রাখতে পারেননি বাঁহাতি এই ব্যাটার।
আসিথার আউট সাইড অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে খানিকটা দেরিতে ব্যাট চালিয়েছেন মুমিনুল। তাতে এজ হয়ে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয় ৯ রান করা এই ব্যাটারকে। তাতে সর্বশেষ ৬ ইনিংসে ব্যাটিং করে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি মুমিনুল।
প্রথম ওভারে জয়কে হারালেও রাজিথার পঞ্চম বলে চার মেরে বাংলাদেশের রানের খাতা খুলেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ রানের খাতা খুললেও জয়ের মতো শূন্যতে ফিরেছেন তামিম ইকবাল। আসিথা ফার্নান্দোর লেংথ ডেলিভারিতে এজ হয়ে প্যাভিলিয়নের পথে ফেরেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিয়ান।
দিনের প্রথম বলেই মাহমুদুল হাসান জয়ের বিপক্ষে আবেদন করেছিলেন পেসার কাসুন রাজিথা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে পরের বলেই জয়কে ফেরান ডানহাতি এই পেসার। এবার অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয়নি রাজিথাকে। ডানহাতি এই পেসারের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন জয়।
পঞ্চম দিনে গিয়ে ড্র হয়েছিল চট্টগ্রাম টেস্ট। তাতে ঢাকা টেস্ট দুই দলের জন্যই সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে যাওয়ার নাঈম হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাতে বছর তিনেক পর বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে নামছেন এই অলরাউন্ডার।
এ ছাড়া পেসার শরিফুল ইসলামের বদলি হিসেবে ঢাকা টেস্টের একাদশে এবাদত হোসেন। শ্রীলঙ্কার একাদশে লাসিথ এম্বুলদেনিয়ার পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রভীন জয়াবিক্রমা। আর ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের মাঝ পথে ছিটকে যাওয়া বিশ্ব ফার্নান্দোর বদলি হিসেবে খেলছেন কনকাশন সাব হিসেবে প্রথম টেস্ট খেলা কাসুন রাজিথা।
বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা: ওশাদা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনাঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রভীন জয়াবিক্রমা, আসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।
বাংলাদেশ: ৬৬/৫ ( ২৩ ওভার) (মুশফিক ২২*, লিটন ২৬*, শান্ত ৮, মুমিনুল ৯, রাজিথা ৩/১৬, আসিথা ২/১৯)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ১৩৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- ভোটের ফলাফল: ৫টি কেন্দ্রের ফল প্রকাশ, জানুন মির্জা আব্বাসের অবস্থান