ব্রেকিং নিউজ: আইপিএল প্লে-অফের নিয়মে পরিবর্তন
আগামী দু’দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনের ইতিহাস বলছে, পিচ যতবারই টানা কভারের ঢাকা থেকেছে, ততবারই কিছু না কিছু অস্বাভাবিক ঘটতে পারে।
এদিক ম্যাচে যদি কোনও ভাবে ঝড়বৃষ্টি বা অন্য কোনও কারণে খেলা দেরীতে শুরু হয়, সে ক্ষেত্রে ২ ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হবে। শুধু তাই নয়, ম্যাচে কোনও ওভারও কাটা হবে না। অর্থাৎ পুরো ২০ ওভারই ম্যাচ চলবে।
গুজরাট টাইটানস লিগের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে উঠেছে। এ ছাড়া দুই, তিন এবং চারে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আগামী ২৪ মে, মঙ্গলবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্লে অফের প্রথম দু’টি ম্যাচ। ২৪ মে, ইডেনে কোয়ালিফায়ার ওয়ানে খেলবে লিগ পর্যায়ে প্রথম দু’টি স্থানে থাকা গুজরাট-রাজস্থান। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর পরাজিত দল খেলবে কোয়ালিফায়ার টু-তে ২৭ মে, শুক্রবার। সেই ম্যাচটি অবশ্য আমেদাবাদে হবে।
২৫ মে, বুধবার এলিমেনটরে খেলবে লখনউ-বেঙ্গালুরু। এই ম্যাচে যারা হারবে তারা বিদায় নেবে। আর যে দল বা ফ্র্যাঞ্চাইজি জিতবে, তারা উঠবে কোয়লিফায়ার টু-তে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন