সকালে থাকলে তো আমি হার্ট অ্যাটাকই করে ফেলতাম: পাপন
কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দোর শুরুর তোপে দিনের পৌনে এক ঘণ্টার মধ্যেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। যার মধ্যে তিনটি ছিল গোল্ডেন ডাক। একে একে সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয় (০), তামিম ইকবাল (০), মুমিনুল হক (৯), নাজমুল হোসেন শান্ত (৮) ও সাকিব আল হাসান (০)।
মাঠে যখন এমন করুণ অবস্থা বাংলাদেশ দলের, তখন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে সামনে থেকে এমন ভয়াবহ বিপর্যয় দেখতে হয়নি বিসিবি সভাপতিকে।
যদি এটি দেখতে হতো, তাহলে হার্ট অ্যাটাক করে ফেলতেন বলে জানান পাপন। দিনের খেলা শেষে আইসিসি চেয়ারম্যানকে নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওই সময় থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেতো (হাসি)। আল্লাহ্র রহমত আমি ছিলাম না। আমরা তখন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলাম।’
সকালের ওই সময়টায় পাপনের কাছে খেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু উত্তর দেওয়ার সাহস পাননি বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘এই খেলার কী অবস্থা?’ আমি তখন বলেছি, ‘আপা, সাহস নাই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খুলছি না।’
তিনি আরও যোগ করেন, ‘তো মাঠে এসে এখানে ঢোকার সময় লিফটে উঠে দেখলাম এই অবস্থা। এটা তো বড় ধরনের একটা শক! তো যাই হোক, যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করছে এটি বিশেষ কৃতিত্বের দাবিদার। এটি অবিশ্বাস্য। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। অমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।’
সকালের ওই সময়টা পাপনের কাছে খেলার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু উত্তর দেওয়ার সাহস পাননি বিসিবি সভাপতি। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন, এই খেলার কী অবস্থা? আমি তখন বলেছি, আপা, সাহস নাই দেখার। আমি মাঠে না যাওয়া পর্যন্ত খুলছি না।’
তিনি আরও যোগ করেন, ‘তো মাঠে এসে এখানে ঢোকার সময় লিফটে উঠে দেখলাম এই অবস্থা। এটা তো বড় ধরনের একটা শক! তো যাই হোক, যেভাবে মুশফিক ও লিটন ব্যাট করছে এটি বিশেষ কৃতিত্বের দাবিদার। এটি অবিশ্বাস্য। আমি নিশ্চিত সবাই এ জুটিতে হাঁফ ছেড়ে বেঁচেছে। এমন চাপে ব্যাটিং করাটা সহজ ছিল না। ওরা অসাধারণ খেলেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়, সিলেটে বিশেষ সতর্কবার্তা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৩ এপ্রিল ২০২৬)