ব্রেকিং নিউজ: ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ
পরবর্তীতে মিরপুরে সাংবাদিক সম্মেলনেও যোগ দিয়েছেন বার্কলে। যেখানে তিনি জানিয়েছেন, আইসিসির নতুন চক্রে বাংলাদেশ অনেকগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে। পূর্বের তুলনায় বাংলাদেশের জন্য সুযোগ বাড়বে। এছাড়াও ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।
মূলত, ২০২৩ বিশ্বকাপে ভারতের সঙ্গে বাংলাদেশকে সহ-আয়োজক করা যায় কি না, এমন প্রশ্ন আসে আইসিসি প্রধানের কাছে। যেখানে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ভারত থেকে আর ভেন্যু কোনোভাবেই সরানো সম্ভব নয়। আর আইসিসির সম্প্রচার স্বত্ত কোম্পানির সঙ্গে যে চুক্তি সেটি অনুসারে ভারতের এই বিশ্বকাপ তাদের জন্য শেষ। নতুন চক্রতে বাংলাদেশের জন্য সুযোগ বাড়বে আরও।
গ্রেগ বার্কলের ভাষ্যে, ‘২০২৩ বিশ্বকাপে সবগুলো ম্যাচই ভারতের মাটিতে হবে। এটা আমাদের সম্প্রচার স্বত্তের যে চক্র রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। আসলে এই বিশ্বকাপটি আমাদের সম্প্রচার স্বত্তের সর্বশেষ টুর্নামেন্ট হিসেবে আয়োজিত হবে। মানে ভারতের মাটিতে সামনের বছর যে বিশ্বকাপ হবে আর কি। এটা অন্য কোথাও আর সরানো হবে না।’
এরপরই তিনি বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে আরও যোগ করেন, ‘বাংলাদেশেও বড় টুর্নামেন্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং দেওয়া হবেও। ইতোমধ্যে বাংলাদেশ ২০৩১ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্ধারিত। আমরা এখনো নারী বিশ্বকাপের জন্য আয়োজক দেশ নির্ধারণ করিনি। আমি জানি, এর জন্য বাংলাদেশের আগ্রহ রয়েছে। এখানে আসলে দারুণ একটা সুযোগও আছে।
আর আমরা চাই, এই খেলাটা যতটা সম্ভব ছড়িয়ে দিতে যেখানে যেখানে ছড়িয়ে দেওয়ার মতো সুযোগ রয়েছে। বাংলাদেশ এই খেলার অন্যতম অংশীদার। এখানে আপনারা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে ক্রিকেটের প্রতি ভক্তদের যে পরিমাণ ভালোবাসা-অনুরাগ আছে, অনেকগুলো দেশের জন্য যা আনপ্যারালাল। নতুন যে চক্র আসছে, সেখানে বাংলাদেশের জন্য আইসিসি ইভেন্টগুলোতে অংশ নেওয়ার জন্য দারুণ সু্যোগ রয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল