আফগানিস্তান দল থেকে বাদ পড়লেন মুজিব-কাইস
জিম্বাবুয়ে সফরের সাদা বলের সংস্করণের স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব। চলতি বছর বাংলাদেশ সফরে (ফেব্রুয়ারি-মার্চে) সর্বশেষ খেলেছিলেন তিনি। তবে পারফরম্যান্স ছিল না সন্তুষজনক। ফলে এবার স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়েছে তাকে। গুলবাদিনের বদলে দলে নেওয়া হয়েছে ২৪ বছর বয়সী স্পিন অলরাউন্ডার জিয়া উর রহমান আকবরকে।
ওপরদিকে, ওয়ানডে সিরিজ খেললেও টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন মুজিব। আগামী ২৫ মে থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট। এই টুর্নামেন্টে খেলার জন্য ওয়ানডে সিরিজ খেলেই ইংল্যান্ডে উড়াল দিবেন মুজিব। ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি দলের বিবেচনায় থাকা লেগ স্পিনার কাইসও নিজেকে সরিয়ে নিয়েছেন টি-টোয়েন্টি ব্লাস্ট খেলার জন্য। তবে আফগানিস্তানের পক্ষে খেলবেন রশিদ খান।
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুন। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে।
ওয়ানডে স্কোয়াড : হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরদ মালিক, ফজল হক ফারুকি, ইব্রাহিম জাদরান, ইকরাম অলিখিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল, ইয়ামিন আহমেদজাই ও জিয়া উর রহমান আকবর। সংরক্ষিত খেলোয়াড় : নূর আহমেদ ও নিজাত মাসুদ।
টি-টোয়েন্টি স্কোয়াড : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রশিদ খান, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ডারউইশ রাসুলি, ফরিদ আহমাদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইহসানউল্লাহ জানাত, করিম জানাত, নিজাত মাসুদ, নূর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, শরাফউদ্দিন আশরাফ ও উসমান গণী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?