ব্রেকিং নিউজ: বাবর-রিজওয়ানদের আইপিএল দল ঠিক করে দিলেন শোয়েব
সাবেক এই পেসারের আক্ষেপটা বোঝা গেল তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে খেললে কে কে সুযোগ পেতেন, আর কে কোন দলে খেলতেন- শোয়েব সম্প্রতি সেই হিসেবনিকেশ করতে বসেছেন।
কয়েক মাস আগে শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পেলে পাকিস্তান জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের দাম হত ১৫-২০ কোটি ভারতীয় রুপি! তিনি বলেছিলেন, ‘নিলামটা কী দারুণ হবে! নিলামে বাবরের দাম হতে পারে ১৫-২০ কোটি রুপি। সে হতে পারে পাকিস্তানের সবচেয়ে দামি খেলোয়াড়।’
যদিও নিকট ভবিষ্যতে যে এমন কল্পনার বাস্তবায়ন হবে না, তা চোখ বুজেই বলে দেওয়া যাচ্ছে। তবে শোয়েব স্বপ্ন দেখা হারাননি। পাকিস্তানি ক্রিকেটাররা কে কোন দলে খেলতে পারেন, তার একটা তালিকাও ঠিক করে রেখেছেন।
শোয়েবের মতে, শোয়েব মালিক, আজহার আলী, আসিফ আলী, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদির সাথে অধিনায়ক বাবর আজম খেলতে পারেন আইপিএলে। তাদের মধ্যে কে কোন দলে মানানসই হতেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন শোয়েব।
তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স সবচেয়ে বেশি দাম দিয়ে বাবর আজমকে দলে নিত। ও আইপিএলের টপ স্টার হত। শাহীন আফ্রিদিকে নিত দিল্লী ক্যাপিটালস। রিজওয়ান ব্যাঙ্গালোরের টিম সেটআপের জন্য আদর্শ। কোহলির টিম ম্য়ানের প্রয়োজন। ও ড্রেসিংরুমের পরিবেশ বদলে দেয়। ওপেনার হিসেবেও ব্যাঙ্গালোরে বড় প্রভাব ফেলত।’
শোয়েব আরও জানিয়েছেন, শোয়েব মালিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, আসিফ আলী কলকাতা নাইট রাইডার্স ও আজহার আলী রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে পারতেন।
পাকিস্তানের ক্রিকেটারদের সর্বশেষ আইপিএলে দেখা গেছে ২০০৮ সালে। এখন পর্যন্ত পাকিস্তানের ১১ ক্রিকেটারের সৌভাগ্য হয়েছে আইপিএল খেলার। তারা হলেন- শহিদ আফ্রিদি, সোহেল তানভীর, শোয়েব মালিক, শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজ, সালমান বাট, মোহাম্মদ আসিফ, মিসবাহ উল হক, কামরান আকমল, ইউনিস খান ও উমর গুল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)