অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ক্রিকেটার কামিন্স
দেশটির ধনী ক্রিকেটারদের তালিকায় আছে চমকপ্রদ কিছু নাম। অবশ্য আয়ের এই তালিকা শুধু অস্ট্রেলীয় বোর্ড থেকে প্রাপ্ত অর্থ অনুযায়ী, এখানে নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা অন্য কোনো লিগ থেকে প্রাপ্ত অর্থের হিসাব। সম্প্রতি অস্ট্রেলীয় গণমাধ্যম একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ক্রিকেটারদের মধ্যে বোর্ডের কাছ থেকে কার আয় কত তা লিপিবদ্ধ করা রয়েছে।
সেই তালিকা অনুযায়ী, অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার পারিশ্রমিক পান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এর মধ্যে ১৮ লাখ টাকা তিনি খেলোয়াড় হিসেবে পারিশ্রমিক পান আর বাকি ২ লাখ টাকা পান অধিনায়ক হিসেবে।
এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন জশ হ্যাজলউড। কামিন্সের বোলিং পার্টনার এ বছরে আয় করেছেন ১.৬ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা ডেভিড ওয়ার্নার বছরে ১.৫ মিলিয়ন ডলার আয় করছেন। এছাড়া ১.৪ মিলিয়ন নিয়ে মিচেল স্টার্ক চতুর্থ, ১.৩ মিলিয়ন নিয়ে স্টিভ স্মিথ পঞ্চম, ১.২ মিলিয়ন নিয়ে মার্নাস লাবুশেন ষষ্ঠ ও ১.১ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় নিয়ে নাথান লায়ন সপ্তম স্থানে অবস্থান করছেন।
আয়ের অঙ্কে বাকিদের জন্য ঈর্ষণীয় হতে পারেন হ্যাজলউড, কারণ গেল মৌসুমে মাত্র দুটি টেস্ট খেলেছেন তিনি। স্মিথ আবার গেল বছর ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উপার্জন করা ক্রিকেটার, এবার যার অবস্থান পঞ্চম।
অস্ট্রেলিয়ার বর্তমান কেন্দ্রীয় চুক্তিতে মোট ২০ জন ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রীন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মিচেল সোয়েপসন ও অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট