ব্রেকিং নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫১
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন বলেন, অভিযানে প্রাথমিকভাবে ৭০৪ জন ভিন্ন দেশের নাগরিকের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৬৩৭ জন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কার্ডধারী।
তিনি আরও জানান, তাদের বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। সম্প্রতি দেশটির জেলখানা থেকে ৬০ জন পলাতক রোহিঙ্গাকে খুঁজে বের করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান মন্ত্রী। এই অভিযানে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমাদ দাহলান বিন হাজী আবদুল আজিজ এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল যাইমি বিন দাউদ ও বিভিন্ন বিভাগের ২৭২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?