ব্রেকিং নিউজ: হেরাথের অধীনে ট্রেনিং ক্যাম্পে ৩২ স্পিনার
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর এবং আউটডোর নেটে এই ট্রেনিং ক্যাম্প হবে। ২৯ মে শুরু হয়ে এই ক্যাম্প চলবে আগামী ১ জুন পর্যন্ত।
সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কোয়ালিটি স্পিনারের অভাবে দল সাজাতে রীতিমত হিমশিম খেতে দেখা যায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টকে। মেহেদি হাসান মিরাজ সিরিজ শুরুর আগেই ছিটকে যান, প্রথম টেস্টের পর নাঈম হাসানও চোটে পড়লে মিরপুর টেস্টে মোসাদ্দেক হোসেনকে দিয়ে অফস্পিন কোটা পূরণ করে দল। ব্যাটার হিসেবে বেশি পরিচিত মোসাদ্দেক বোলিংয়ের সেই অভাব পূরণ করতে পারেননি।
এছাড়া লেগস্পিনারের সংকট তো আরও আগে থেকেই আছে। তাই চারদিনের এই ক্যাম্প থেকে স্পিনারদের বড় একটা গ্রুপকে প্রস্তুত রাখার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার
রকিবুল হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রায়হান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ রনি, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মেহরাব হোসেন ওহিন, শাদাত হোসেন সবুজ, নাঈম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন, আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাসিম, আরিফুল হোসেন জনি, এসকে অন্তে, রতন, মহিউল ইসলাম পাটোয়ারী, তুষার মিয়া, অনিক, তাজ মোহাম্মদ এহতাসুম মাহমুদ, শাদীন ইসলাম ও রুবেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?