ব্রেকিং নিউজ: শারীরিক চেক-আপ করাতে সিঙ্গাপুরে সাকিব
অল্প প্রস্তুতি নিয়েই দুই ম্যাচের টেস্ট সিরিজটি সম্পন্ন করেন সাকিব। তবে শারীরিক কিছুটা অস্বস্তি ছিল এই ক্রিকেটারের; যার জন্য লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে পুরো শরীর চেক-আপ করার লক্ষ্যে সিঙ্গাপুর গিয়েছেন সাকিব।
গতকাল শুক্রবার (২৮ মে) রাতেই শারীরিক চেক-আপ করার জন্য ঢাকা ছাড়েন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, ক্রিকেটীয় কোনো অসুবিধা নেই সাকিবের। তবে শারীরিকভাবে কিছুটা অস্বস্তি অনুভব করায় শরীর চেকআপ করানোর সিদ্ধান্ত নেন এই ক্রিকেটার।
জালাল ইউনুসের ভাষ্যে, ‘সাকিব চেক-আপ করাতে সেখানে গিয়েছে। এমনিতে তার কোনো সমস্যা নেই। তবে সাকিবের শরীর নাকি দুর্বল লাগে। মাঠে খেলতে নেমে দুর্বল লাগলে তো সমস্যা। এ জন্য পুরো শরীর চেক-আপ করাতে গিয়েছেন।’
এদিকে সাকিবকে ছাড়াই জাতীয় দলের বাকি ক্রিকেটারদের মনোবিদের সঙ্গে সেশন আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। টেস্ট সিরিজের মধ্যেই সেটা করার কথা থাকলেও ক্রিকেটারদের সুযোগ হয়ে ওঠেনি। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে অন্তত দুটি সেশনের পরিকল্পনা রয়েছে বিসিবির। এ জন্য ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (আইএসবি) সঙ্গে আলোচনাও সেরেছে বিসিবি।
এদিকে সাকিব সিঙ্গাপুরে শারীরিক পরীক্ষা করে সেখান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো শেষে উইন্ডিজ সফরের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। ১০ জুন ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ১৬ জুন অ্যান্টিগায় ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)