ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বিসিসিআই
সমগ্র বিশ্বে করোনা আঘাত হানার পর ভারতে এবারই প্রথমবার একটি আন্তজাতিক সিরিজ হতে যাচ্ছে, যেখানে থাকছে না জৈব সুরক্ষা বলয়। মূলত ক্রিকেটারদের মানসিক ক্লান্তির কথা বিবেচনা করেই আসন্ন এই সিরিজে জৈব সুরক্ষা বলয় রাখা হচ্ছে না।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিন্ন রকমের জৈব সুরক্ষা বলয় রাখছে সংশ্লিষ্টরা। যেখানে তিন দিনের কোয়ারেন্টিন শেষ করে বলয়ে প্রবেশ করে ক্রিকেটাররা। শুধুমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া অন্য কোনো দলের ক্রিকেটার বা স্টাফদের করোনায় আক্রান্ত হতে দেখা যায়নি এবার।
আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ মে। কোভিড-১৯ দিক বিবেচনায় সফলভাবেই শেষ হতে চলেছে এবারের আইপিএল। সবকিছু মিলিয়ে ঘরের মাঠে অনুষ্ঠেয় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে তাই জৈব সুরক্ষা বলয় না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে সব ক্রিকেটারকে নিয়মিতই করোনা পরীক্ষা করানো হবে।
ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি ও জসপ্রিত বুমরাহদের। এই সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
সংক্ষিপ্ত এই ফরম্যাটের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উমরান মালিক ও আর্শদীপ সিং। দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড- লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ইশান কিশান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেস আইয়ার, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আভেস খান, আর্শদীপ সিং ও উমরান মালিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)