ওয়েস্ট ইন্ডিজ সফরে দূর্দান্ত পেসারকে ফেরালেন বিসিবি
অনুশীলনে গিয়ে পাঁজরের পেশিতে টান পড়ে শহীদুলের। এ কারণেই তাকে শেষ পর্যন্ত বাদ দিতে হয়েছে। পরিবর্তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় হাসান মাহমুদকে দলে টানা হচ্ছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শহীদুলের চোট এবং হাসান মাহমুদের অন্তর্ভূক্তির বিষয়ে বলেন, ‘শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে দলে। ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মোস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা এবং শহীদুল ইসলামকে নিয়ে দল গঠন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন শহীদুল। যে কারণে তিনি কিছুটা হতাশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু টেস্টেই নয়, টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।
শহীদুল বলেন, ‘সাইড স্ট্রেইন হঠাৎ করেই হয়ে গেলো। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা। আগে সুস্থ হই।’
বিসিবির প্রধান নির্বাচক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেশ মাস বিশ্রাম দিয়েছে শহীদুলকে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগে হয়তো ফিট হয়ে উঠবেন ডানহাতি এ পেসার।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)