সাহস বাড়াতে তাসকিনের মতো জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটলেন নুরুল হাসান সোহান
তবে ২০২১ সালে ঘরোয়া ক্রিকেট লীগে দুর্দান্ত পারফরম্যান্স করে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারো জায়গা করে নেন কাজী নুরুল হাসান সোহান। কিন্তু সেখানেও ভালো কিছু করতে পারেননি তিনি।
এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ ছিলেন তিনি। এরপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পান তিনি। তবে সেখানেও সুবিধা করতে পারেননি কাজী নজরুল হাসান সোহান। শেষ পর্যন্ত আবার ও দল থেকে বাদ পড়েন তিনি।
দল থেকে বাদ পড়ে আরারো ঘরোয়া ক্রিকেট লীগে ভালো করতে থাকেন কাজী নুরুল হাসান সোহান। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা চার ম্যাচে তিনি রান করেন ৭৩, ১৩২*, ৭১ এবং ৮১* রান।
ঘরোয়া ক্রিকেটে রান পেলেও জাতীয় দলে এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না কাজী নুরুল হাসান সোহান। যে কারণে সাহস বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন তিনি। তাসকিন আহমেদের মতো এবারও জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটলেন কাজী নুরুল হাসান সোহান। সামাজিক যোগাযোগ মাধ্যমের তারই একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?