আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন সময় ও একাদশ
খেলা হবে দক্ষিণ কোরিয়ার মাঠ সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।
অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে বিশ্বকাপ। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।
সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ংকর ছিল। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে সেলেসাওরা।
যেভাবে ম্যাচটি দেখবেন
ভেন্যু: সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম, সিউল, দক্ষিণ কোরিয়া।
টিভিতে দেখা যাবে: beIN Sports 3, লাইভ স্ট্রিম: fuboTV
দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ
সুয়েং-গিউ, তাই হুয়ান, ইয়ং, ইয়ং-গন, জিন-সু, চাং-হন, হি-চান, ও-ইয়ং, সাং-হো, হিউয়েন-মিন, উই-জু।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
এডেরসন, আলভেস, মার্কুইনহস, থিয়াগো সিলভা, তালেস, ফ্যাবিনহো, গুইমারেস, রদ্রিগো, পাকুয়েতা, নেইমার, রিচার্লিসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)