আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো জিম্বাবুয়ে
ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলে অনভিষিক্ত পেসার তানাকা চিভাঙ্গাও জায়গা পেয়েছেন। গত মাসে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে চিভাঙ্গার। আইপিএলে থাকায় সেই সিরিজটি খেলতে পারেননি মুজুরাবানি। এবার ফিরেছেন দলে।
অন্যদিকে প্রায় তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেলেন দলুভু। আর গতবছরের জুলাইয়ের পর কোনো ওয়ানডে খেলা হয়নি তিরিপানোর। এ দুজনকে ফিরিয়ে দলের শক্তি বাড়িয়েছে জিম্বাবুয়ে। তবে ব্যক্তিগত কারণে দলে থাকছেন না শন উইলিয়ামস।
আগামী ৪, ৬ ও ৯ জুন বিশ্বকাপ সুপার লিগের এই ওয়ানডে সিরিজে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াডক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, লুক জঙউই, তাকুদওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েসলে মাধভের, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ারস, আইন্সলে দলুভু, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)