সাকিবের নেতৃত্বে নিজেকে ফিরে পাবেন মুমিনুল বললেন ব্যাটিং কোচ সিডন্স
লম্বা সময় ধরে ব্যাট হাতে ছন্দে নেই মুমিনুল। ব্যাটিংয়ে মনোযোগ দিতেই কদিন আগে নেতৃত্ব ছেড়েছেন বাঁহাতি এই ব্যাটার। তাতে সাকিবের অধীনে চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে শতভাগ মনোযোগ দিতে পারবে বলে মনে করেন সিডন্স। সেই সঙ্গে অধিনায়ক সাকিবের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সিডন্স বলেন, ‘এখানে দুটি ইতিবাচক দিক আছে। সাকিব খুব ভালো অধিনায়ক। খেলা নিয়ে ভাবনার জায়গাও সাকিব খুবই ভালো। একই সঙ্গে সাকিব ধারাবাহিক পারফর্মারও। সে অধিনায়ক হিসেবে দারুণ কিছুই করবে। সবাই তাঁকে অনুসরণ করে।’
‘আরেকটা ভালো দিক হচ্ছে, মুমিনুল এখন তাঁর ব্যাটিংয়ে মনোযোগী হতে পারবে। সে কিছুদিন ধরে রান পাচ্ছিল না। এখন সে ১০০ ভাগ মনোযোগ ব্যাটিংয়ে দিতে পারবে। তাঁর পারফরম্যান্সটা আমাদের দরকার। আমরা জানি সে ভালো ক্রিকেটার। সেই ক্রিকেটাররা ফিরে আসুক, এটাই চাই। অধিনায়কত্বের চাপ যেহেতু থাকছে না, আশা করি সে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে।’
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ইনজুরিতে পড়ায় বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। সেবার ক্যারিবীয়দের সাদা পোশাকের ক্রিকেটে হারিয়েছিল টাইগাররা। ২০১৭ সালেও বাংলাদেশের টেস্ট দলের দায়িত্ব নিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। অধিনায়ক সাকিবের ওপর সবার আস্থা রয়েছে বলে জানিয়েছেন সিডন্স।
তিনি বলেন, ‘সাকিব আগেও অধিনায়কত্ব করেছে। তাঁর ওপর দলের সবার আস্থা আছে। বলছি না মুমিনুলের সেটা ছিল না। তবে ক্রিকেটাররা সাকিব যা করে সেটাই অনুকরণ করে। তাঁর ফেরাটা তাই দারুণ খবর। আর মুমিনুল এখন তাঁর নিজের খেলাটা খেলতে পারবে।’
সাম্প্রতিক বছরগুলোতে প্রায়শই টেস্টের প্রতি সাকিবের অনীহা দেখা গেছে। যদিও গণমাধ্যমে সাকিব বারবার জানিয়েছেন, তিনি টেস্ট খেলতেই উপভোগ করেন। এদিকে প্রায়শই টেস্টের প্রতি অনাগ্রহ নিয়ে প্রশ্ন ওঠা সাকিবকে নেতৃত্ব টেকাতে নিয়মিত সাদা পোশাকে খেলতে হবে বলে মনে করেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
সিডন্স বলেন, ‘সে যদি অধিনায়কত্ব করতে চায়, তাহলে তাঁকে খেলতে হবে। না খেলে তো অধিনায়কত্ব করা যায় না। আমার মনে হয় সে আবারো অধিনায়ক হওয়ার বিষয়টিতে রোমাঞ্চিত। আমার মনে হয় সাকিবের নেতৃত্বগুণের দিকটা এখন আমরা দেখতে পাব যেটা আমরা দীর্ঘদিন দেখিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)