বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে ব্রাজিলিয়ান মডেলের অবিশ্বাস্য মন্তব্য
এরই মধ্যে পিকেসহ বার্সেলোনার অন্যান্য ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলিয়ান মডেল সুজি করটেজ। তার দাবি, শুধুমাত্র লিওনেল মেসি ও ফিলিপ কৌতিনহো ছাড়া বার্সেলোনার অন্যান্য ফুটবলাররা তাকে নোংরা মেসেজ দিয়ে থাকেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় সুজি বলেছেন, ‘পিকে আমার সবচেয়ে বেশি মেসেজ দিতো। বার্সেলোনার মধ্যে শুধুমাত্র লিওনেল মেসি ও ফিলিপ কৌতিনহো আমাকে কোনো মেসেজ দিতো না। তারা ভালো স্বামী, নিজেদের স্ত্রীকে অনেক সম্মান করে।’
এতোদিন ধরে শাকিরার প্রতি সম্মান দেখিয়ে এ বিষয়ে মুখ খোলেননি জানিয়ে সুজি আরও বলেন, ‘আমি এতোদিন কিছু বলিনি কারণ শাকিরাকে অনেক শ্রদ্ধা করি। তবে এখন আমি সবকিছু বলবো এবং সবাইকে জানাবো আমি কী জানি এবং আমার সঙ্গে কী কী হয়েছে।’
পিকের কাছ থেকে কেমন মেসেজ পেতেন জানিয়ে তিনি বলেছেন, ‘বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল আমার কাছের বন্ধু। পিকে যখন এটি জানতে পারলো, আমার নম্বর চেয়ে নিলো এবং আমাকে নিয়মিত মেসেজ পাঠাতো।’
তিনি আরও যোগ করেন, ‘আমি যখন ব্রাজিলে ফিরে এলাম, সে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতো যেগুলো প্রতিদিন ডিলিট করে দিতো। সে আমাকে জিজ্ঞেস করতো কবে আমি ইউরোপে যাবো এবং সবসময় আমার কাছে জানতে চাইতো আমার নিতম্ব কত বড়!’
সুজি এই অভিযোগের বিপরীতে এখনও মুখ খোলেননি পিকে। এ বিষয়ে বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকেও কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই তার। গত কয়েক বছরে নানান ঘটনায় এরই মধ্যে কোণঠাসা হয়ে আছে বার্সেলোনা। এখন নিত্য নতুন ঘটনায় বারবার বিব্রতকর অবস্থায় পড়ছে ক্লাবটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)