টি-টোয়েন্টিতে তামিমকে আর দেখা যাবে কিনা জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত
গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে তামিমের টি-টোয়েন্টিতে খেলা নিয়ে কথা উঠলে এবং এ নিয়ে বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে চাপ তৈরি হলে এই ফরম্যাট থেকে ৬ মাসের ছুটি চেয়ে নেন তামিম। তখন অবশ্য বলেছিলেন, তিনি আশা করেন এই ৬ মাসে তার জায়গা পূরণ করার মত কেউ তৈরি হয়ে যাবে। তবে ৬ মাস পর বোর্ড মনে করলে এবং তিনি নিজে প্রয়োজন মনে করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন।
তামিমের সেই ৬ মাসের ছুটি শেষ হয়ে যাবে আগামী জুলাই-আগস্টে। এরপর সত্যিই সত্যিই কী তামিম টি-টোয়েন্টিতে ফিরবেন? বিশ্বকাপ খেলবেন? এ নিয়ে বোর্ড নিশ্চিত করে কিছু বলেনি এখনও পর্যন্ত। বিষয়টা হয়তো তামিমের ওপরই নির্ভর করছে, তিনি কী চান, সে বিষয়ে।
সম্প্রতি নানা সময়ে বোর্ড কর্মকর্তারা বলছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তারা তামিমের সঙ্গে কথা বলছেন। নির্দিষ্ট কোনো সম্ভাবনা তৈরি হলে হয়তো প্রকাশ্য ঘোষণায় আসবে।
কিন্তু তামিম ইকবাল বলছেন এসব নিয়ে তার সঙ্গে বোর্ডের কোনো কথা-বার্তাই হয়নি। টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড কর্তারা তার সঙ্গে এসব নিয়ে কোনো কথা-বার্তা বলে না বলে জানান তিনি।
আজ গুলশানে একটি মোবাইল অপারেটর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তামিমের নাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সেখানে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন তামিম। তখনই তার কাছে জানতে চাওয়াহ হয়, ছয় মাসের ছুটি শেষেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে খেলা নিয়ে আপনার ভাবনা কী?’
তামিম বলেন, ‘টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, না হয় অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক (হাসি)। আমার তো বলার সুযোগ দেওয়া হয় না।’
তামিমের এই একটি কথা থেকে পরিস্কার বোঝা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের শীর্ষ পর্যায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তামিমের সঙ্গে কোনো কথা-বার্তা হয়নি এখনও পর্যন্ত।
তিনি আরও যোগ করেন, ‘এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি এতটুক আমি ডিজার্ভ করি,আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধরনা দিয়ে দেন, বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় তখন আমার এখানে কিছু বলার নেই।’
এদিকে, ছয় মাসের ছুটিতে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি তামিম ইকবালকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট