ফলাফলের অপেক্ষায় সবাই, রুটের হাত ধরে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড
ক্রিকেট সব সময়ই গৌরবময় অনিশ্চয়তার খেলা। টেস্ট ক্রিকেট হলে তো কথাই নেই। সেই গৌরবময় অনিশ্চয়তার কারণেই মাত্র ৬১ রান বাকি থাকলেও ইংল্যান্ডের সম্ভাবনাকে নিরঙ্কুশ বলার কোনো সুযোগ নেই।
কারণ যে কোনো একটি স্পেলেই বদলে যেতে পারে দৃশ্যপট। জয়ের রাস্তা থেকে পরাজয়ের রাস্তায় চলে যেতে পারে বেন স্টোকসরা। সে ক্ষেত্রে অবশ্য টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন কিংবা কলিন ডি গ্র্যান্ডহোমদের একটি-দুটি ম্যাজিক্যাল স্পেল করতে হবে।
ইংল্যান্ডের জয়ের স্বপ্ন টেনে চলছেন সাবেক অধিনায়ক জো রুট। ৭৭ রান নিয়ে ব্যাট করছেন তিনি। তার সঙ্গী বেন ফোকস। তিনি ব্যাট করছেন ৯ রান নিয়ে। বলা যায়, কোনো অঘটন না ঘটলে ম্যাচটা ইংল্যান্ডই জিতবে।
দ্বিতীয় দিন শেষে লর্ডসে হারের মুখে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড; কিন্তু শনিবার প্রথমে স্টুয়ার্ট ব্রড বল হাতে এবং শেষে জো রুট ব্যাট হাতে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আনেন।
শুক্রবার ২৩৬ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেলের দাপটে বড় স্কোরের দিকেই এগচ্ছিল কিউইরা; কিন্তু শনিবার স্টুয়ার্ট ব্রডের বলে মিচেল ফেরেন ১০৮ রান করে। জেমস অ্যান্ডারসন ফিরিয়ে দেন ব্লান্ডেলকে। শতরান থেকে চার রান দূরে থেমে যায় তার ইনিংস।
ব্রডের এক ওভারে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখানেই ম্যাচ ঘুরে যায় ইংল্যান্ডের দিকে। ৮৩তম ওভারের তৃতীয় বলে আউট হন মিচেল। পরের বলে রান আউট হন প্রথম ইনিংসে রান পাওয়া কলিন ডি গ্র্যান্ডহোম। ওভারের পঞ্চম বলে কাইল জেমিসনকে বোল্ড করেন ব্রড। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ২৮৫ রানে।
ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয় ২৭৭ রান। চতুর্থ ইনিংসে এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথমেই ফিরে যান জ্যাক ক্রাউলি। মাত্র ৯ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার অ্যালেক্স লিস করেন ২০ রান। দুই ওপেনারকেই ফেরান জেমিসন।
রান পাননি অলি পোপও। ১০ রান করেন তিনি। বোল্টের বলে বোল্ড হন পোপ। জনি বেয়ারস্টো ১৬ রানে আউট হন। ৬৯ রানে চার উইকেট হারিয়ে ইংল্যান্ড শিবিরে তখন ফের হারের আশঙ্কা।
ওই সময়ই সাবেক এবং বর্তমান অধিনায়কের ব্যাটে প্রাণ ফিরে পেল ইংল্যান্ড। জো রুট এবং বেন স্টোকস ৯০ রানের জুটি গড়েন। স্টোকস ৫৪ রান করে ফিরলেও এখনও ক্রিজে রয়েছেন রুট। উইকেটরক্ষক বেন ফোকসকে সঙ্গী করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live