প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগে মধ্যম আয়ের দেশ হয়েছে বাংলাদেশ: প্রধান তথ্য অফিসার
শুক্রবার দুপুরে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে মিট দ্যা প্রেসে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তথ্য অধিদফতর ও খুলনা আঞ্চলিক তথ্য অফিস প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগের ব্রান্ডিং বিষয়ে এ মিট দ্যা প্রেসের আয়োজন করে।
প্রধান তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ১০টি উদ্যোগ বাস্তবায়নের ফলে আমরা এখন ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি। নিজেদের অর্থায়নে পদ্মাসেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করে বিশ্বে নজির স্থাপন করেছি।
এ সময় মো. শাহেনুর মিয়া ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্পসহ সরকারের বিভিন্ন সফল কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং এ বিষয়ে প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করার আহ্বান জানান। একই সঙ্গে তথ্য অধিদফতরকে পূর্ণ ডিজিটাল করার ঘোষণা দেন।
তিনি বলেন, ভুঁইফোড় অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। পিআইডি হবে স্যোসাল মিডিয়া ফ্রেন্ডলি, যাতে সরকারের উন্নয়ন বার্তা সহজেই জনগণের কাছে পৌঁছানো যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রশাসন) খালেদা বেগম, সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রোটকল) মো. আবদুল জলিল, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মুনিম লিংকন, আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সহকারী তথ্য অফিসার মো. আতিকুর রহমান মুফতি, সিনিয়র তথ্য অফিসার মো. মঈনউদ্দীন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক