পরিবর্তন করা হলো এসএসসি পরীক্ষার রুটিন
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে ২৫ জুন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের কারণে দিন পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, দাখিলে বাংলা দ্বিতীয় পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। এসব পরীক্ষা এখন ২৪ জুন হবে।
তিনি জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৯ জুন থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি রোধে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে শিক্ষার্থীদের।
করোনার কারণে ঠিকমতো শ্রেণি কার্যক্রম না হওয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি এসএসসি শিক্ষার্থীদের। সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেওয়া নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে পরীক্ষা দিতে হতো শিক্ষার্থীদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ