৩১ হাজার ৫৩৯ হজযাত্রী সৌদি পৌঁছেছেন
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মোট ৮৭টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫টি।
সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় আগত প্রথম থেকে সপ্তম ফ্লাইটের সকল হজযাত্রীগণ মদিনা পর্ব শেষে এখন মক্কায় অবস্থান করছেন। সরকারি ব্যবস্থাপনায় আগত (বিজি-৩০১৩) ফ্লাইটের সকল হজযাত্রীগণ মদিনায় ৮ দিন অবস্থান, রাসুল (সা:) এর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমন শেষে আজ (বৃহস্পতিবার) সন্ধায় মক্কায় পৌঁছেছেন। যাত্রাকালে মদিনাস্থ মৌসুমী হজ অফিসার, প্রশাসনিক দল এবং আইটি দলের সদস্যরা সংশ্লিষ্ট বাড়িতে উপস্থিত থেকে সম্মানিত হজযাত্রীদের বিদায় জানান।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের (জুলাই) ৮ তারিখে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ