আতঙ্কজনক অবস্থা থেকে ফিরে এখন যেমন আছেন ক্রিকেটাররা
তবে এখন ভালো খবর হলো, ফেরি যাত্রার সেই ভয় ও আতঙ্ক কাটিয়ে এখন সুস্থ আছেন ক্রিকেটাররা। রাতে মোটামুটি ভালো ঘুম হওয়ার পর সকালেই টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলনে নেমে পড়ছেন তারা। জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের বার্তায় জানা যাচ্ছে এ খবর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিম হোটেলের নয়নাভিরাম দৃশ্যের একটি ভিডিও আপলোড করেছেন সিডন্স। যেখানে তিনি লিখেছেন, ‘আপনারা সবাই হয়তো আমাদের সেইন্ট লুসিয়া থেকে ডমিনিকায় আসার ফেরি যাত্রার ব্যাপারে শুনেছেন বা দেখেছেন।
‘এই ফেরি যাত্রা আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের জন্য খুবই ভয়ানক ছিল। তবে আমরা সবাই আজ সকালে ঘুম থেকে উঠে টিম হোটেলের এই দৃশ্য (ভিডিওতে দৃশ্যমান) দেখলাম। ফেরি যাত্রার অভিজ্ঞতা ব্যতীত, বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পেরেছে আমরা কৃতজ্ঞ।’
সবাই ভালো আছেন জানিয়ে তিনি আরও লিখেন, ‘এই সকালে আমরা সবাই ভালো আছি। আগামীকালের টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তুতির জন্য বের হচ্ছি। আমাদের অবশ্য নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে এবং স্মার্টলি এগোতে হবে। কারণ এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ খুব বড় দল।’
উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সেইন্ট লুসিয়া থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ। ফেরিতে প্রায় পাঁচ ঘণ্টার ভয়ানক এক যাত্রা শেষে ডমিনিকায় পৌঁছায় টাইগাররা। সেই ফেরি ভ্রমণে বেশ কয়েকজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েন। তবে এখন সবাই সুস্থ আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)