Md Razib Ali
Senior Reporter
আবার মেসির গোল শেষ হলো ইন্টার মায়ামির ম্যাচ, জানুন ফলাফল
দীর্ঘ ছয় বছর পর ফোর্ট লডারডেলের নির্বাসন কাটিয়ে নিজ শহরে ফিরেছে ইন্টার মায়ামি। নতুন ভেন্যু 'নু স্টেডিয়ামে' নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্টিন এফসির। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ক্লাব কর্তৃপক্ষ তাদের ইতিহাসের সেরা মহাতারকা লিওনেল মেসিকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। স্টেডিয়ামের একটি গ্যালারির নামকরণ করা হয়েছে ‘লিও মেসি স্ট্যান্ড’। নিজের নামের সেই স্ট্যান্ডকে সাক্ষী রেখেই লক্ষ্যভেদ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে মেসি ও সুয়ারেজের গোল সত্ত্বেও ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।
মায়ামির ঘরে ফেরা ও মেসির বিশেষ রেকর্ড
গত মৌসুমে এমএলএস কাপ জয়ের পর এটি ছিল মায়ামির প্রথম হোম ম্যাচ। নতুন স্টেডিয়ামের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখতে মাত্র ১০ মিনিট সময় নেন মেসি। নিজের নামে নামাঙ্কিত স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দর্শনীয় এক গোল করেন তিনি। তবে নু স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি মায়ামির কোনো ফুটবলারের পা থেকে আসেনি। অতিথিদের হয়ে ম্যাচের শুরুতেই জাল কাঁপান ডিফেন্ডার গুইলহেরমো বিরো। সেই লিড অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি; মাত্র ৪ মিনিটের মাথায় অসাধারণ এক হেডে সমতা ফেরান তিনি।
উত্তেজনায় ঠাসা প্রথমার্ধ
ম্যাচের প্রথমভাগেই অস্টিন এফসি বেশ কয়েকবার কাঁপিয়ে দিয়েছিল মায়ামির রক্ষণ। দুবার তাদের নেওয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এছাড়া একটি পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারির কাছ থেকে ইতিবাচক সাড়া পায়নি সফরকারীরা।
ভুল থেকে গোল ও সুয়ারেজের ম্যাজিক
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে মায়ামির। মাঝমাঠের কাছে মেসির পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে যায় অস্টিন। মাত্র ১০ সেকেন্ডের ব্যবধানে জেইডেন নেলসন গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন। নিজের সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে মরিয়া হয়ে উঠেছিলেন মেসি। গোলরক্ষক ব্রাড স্টুভার মেসির একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা নসাৎ করে দেন।
মায়ামি যখন হারের শঙ্কায়, তখন ত্রাতা হয়ে আসেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই, ম্যাচের ৮১ মিনিটে এক দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান তিনি। সুয়ারেজের এই গোলেই ম্যাচে ২-২ সমতা ফেরে।
শেষ মুহূর্তের নাটকীয়তা ও পরিসংখ্যান
খেলার একদম অন্তিম মুহূর্তে মায়ামি সমর্থকদের মুখে হাসি ফুটতে পারতো। কিন্তু মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকটি গোলপোস্টে লেগে ফিরে আসলে জয়বঞ্চিত থাকতে হয় তাদের। এই ড্রয়ের ফলে ইন্টার মায়ামি টানা পাঁচ ম্যাচে অপরাজিত রইল। অন্যদিকে অস্টিন এফসির জয়হীন যাত্রা টানা চতুর্থ ম্যাচে পৌঁছাল।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন