প্রথম টি-২০ তে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে যা বললেন অধিনায়ক পুরান
ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ সফরে এবারের মতই টেস্ট সিরিজ হেরেছিল টাইগাররা। তবে এরপর জিতেছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। এবারও নিশ্চয়ই টাইগাররা এর পুনরাবৃত্তি করতে চাইবে। বিষয়টি অজানা নয় পুরানেরও।
তিনি বলেন, 'সাদা বলে বাংলাদেশ ভালো দল। তারা লড়াকু। আমাদের বিরুদ্ধে সবসময় ওরা ভালো খেলে। আমাদের ভালো খেলতে হবে। নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছি সেভাবে খেলতে হবে। যদিও পাকিস্তানে ফলাফল পক্ষে আসেনি। ফলাফল সবসময় পক্ষে আসবে না। তবে নিজেদের সেরাটা দিতে হবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নির্ভীক ক্রিকেট খেলতে হবে।'
বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্ন ঘটলেও বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের মত পুরানও এ নিয়ে ভাবতে নারাজ। তার ভাষায়, 'মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট পাব। এখানে দারুণ দুটি ম্যাচ প্রত্যাশা করছি। বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হওয়ায় প্রস্তুতি ভালো হয়নি এটা বলব না। সেন্ট লুসিয়ায় দুটি ভালো সেশন হয়েছে।'
পুরান অবশ্য ম্যাচের আগে একাদশ নিয়ে কোনো আভাস দেননি। স্পিনারদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, 'কে বল করবে সেটা টিভিতেই দেখতে পাবেন। কন্ডিশন দেখে একাদশ বেছে নেওয়া হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে