১ লাখ ১৪ হাজার অবৈধ অভিবাসীকে দারুন সুখবর দিল মালয়েশিয়া সরকার
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নিজ দেশে ফিরে যেতে নিবন্ধন হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৯০৭ জন। আর ৪ লাখ ১৮ হাজার ৫২৮ জন অভিবাসী বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।
১৩ জুলাই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জায়নুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, রিটার্ন রিক্যালিব্রেশনের মাধ্যমে অভিবাসন বিভাগ মোট ২ লাখ ৫৫ হাজার ১১১ জন অবৈধ অভিবাসী তাদের নিজ দেশে ফিরেছে। আর এ খাতে সরকার ১৪ কোটি ৫ লাখ ৫৮ হাজার ৬০০ রিঙ্গিত রাজস্ব সংগ্রহ করেছে।
এছাড়া লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামে মোট তিন লাখ ৩৫ হাজার ২৭৬ অবৈধ অভিবাসী ইমিগ্রেশন বিভাগে যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য থেকে তিন হাজার ৯০০ জন ব্যর্থ হয়েছেন, অন্যান্য বিষয়গুলোর মধ্যে, তাদের সন্দেহজনক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
হামজাহ বলেন, মোট ১ লাখ ১৪ হাজার ১২১টি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেস) ইমিগ্রেশন ডিপার্টমেন্ট লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে অনুমোদন করা হয়েছে। এ থেকে ‘সরকার ২০ কোটি ৯২ লাখ ৬২ হাজার রিঙ্গিতের নিরাপত্তা আমানত সংগ্রহ করেছে। পুনঃনির্মাণ ফি, শুল্ক, পাস, ভিসা ও প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব সংগ্রহ করেছে, যার পরিমাণ ৩৩ কোটি ১৮ লাখ ৪৪ হাজার রিঙ্গিত।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী, নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়েছেন নিবন্ধিত বিদেশি কর্মীদের অপব্যবহার না করার জন্য। উদাহরণ স্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মীরা যদি রেস্তোরাঁয় চাকরির জন্য নিবন্ধন করে, তাহলে তারা অন্য সেক্টরে সেবা দিতে পারবে না। এ ছাড়া মন্ত্রণালয় দেশে বিদেশি কর্মীদের উপস্থিতির পাশাপাশি তাদের অর্জিত বেতন ট্র্যাক করার জন্য একটি ই-লকার প্রোগ্রামও বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য