পান্ত-হার্দিককে নিয়ে ভবিষ্যৎবানী করলেন গাভাস্কার
এই দুজনে মিলে যোগ করেছেন ১৩৩ রান। হার্দিক ৭১ রান করে ফিরে গেলেও ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন পান্ত। দুজনের এমন পারফরম্যান্সের পর মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংকে মনে পড়ছে সুনীল গাভাস্কারের। তিনি মনে করেন পান্ত-হার্দিকরা ভবিষ্যতে ধোনি যুবরাজ হতে পারেন।
এ সম্প্রতি এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘যুবরাজ ও ধোনি যে ধরনের ছয় মারত, যেভাবে তারা ইনিংস টেনে নিয়ে যেত এবং তাদের রানিং বিটুইন দ্য উইকেট...সব মিলিয়ে তারা ভারতের জন্য অমন একটা জুটি হতে পারে। আমি আশা করছি, পান্ডিয়া ও পন্ত ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিতে পারে।’
ধোনি-যুবরাজের জুটি ঐতিহাসিক মর্যাদা পেয়েছে ২০১১ বিশ্বকাপের ফাইনালে। তারা শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জিতিয়েছিলেন। ধোনি ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। যুবরাজ অপরাজিত ছিলেন ২১ রান করে।
পরিস্থিতি অনুযায়ী কাজটা অবশ্য অতটা সহজ ছিল না। ওপেনার গৌতম গম্ভীর ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল ভারত। এ সময় ভারতের হাল ধরেন ধোনি ও যুবরাজ। দারুণ এক হেলিকপ্টার শটে ছক্কা মেরে ধোনির উইনিং শট এখনও ক্রিকেট ভক্তদের নস্টালজিয়ার জন্ম দেয়। ২০০৫ থেকে ২০১৭ পর্যন্ত এক সঙ্গে খেলেছেন ধোনি ও যুবরাজ। এই দুজনের ৬৭বারের জুটিতে ১০টি একশো পেরুনো ও ১৩বার পঞ্চাশ পেরুনো জুটি গড়েছেন। এই দুজনের জুটির রান ৩ হাজার ১০৫ রান। গাভাস্কারের বিশ্বাস পান্ত-হার্দিকরা এভাবে খেলে থাকলে আরেকটি অবিস্মরণীয় জুটি পেতে চলেছে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে