রমিজ পিসিবি চেয়ারম্যান থাকাকালে অবসর ভাঙবেন না আমির
আর তাতে প্রতীক্ষা বাড়ছে মোহাম্মদ আমিরের সমর্থকদের। কারণ পাকিস্তানের এই তারকা পেসার স্পষ্টই জানিয়ে দিয়েছেন, রমিজ রাজা গদি আঁকড়ে থাকলে তিনি আর অবসর ভাঙবেন না। রমিজের প্রস্থানই তাই আমিরের পাকিস্তানের জার্সি গায়ে ফেরার একমাত্র পথ হতে পারে।
ইমরান খান প্রধানমন্ত্রীর পদে না থাকলেও রমিজ এখনও রয়ে গেছেন পিসিবি চেয়ারম্যানের আসনে। শোনা যাচ্ছে, তিনি নাকি রাজনৈতিক আদর্শ বদলে এখন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আঁতাত করছেন। বিষয়টির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
যে ইমরানের প্রতি এত অনুরাগ ছিল রমিজের, সেই ইমরানের সাথেই এখন সম্পর্ক ছিন্ন করেছেন। এর কঠোর সমালোচনা করে আমির বলেছেন, ‘এটা শুনতে হয়তো খারাপ লাগবে যে, অন্যের জন্য নিজের অবস্থান বদলানো কঠিন। তবে নিজের জন্য সহজেই অবস্থান বদলানো যায়। আমার প্রশ্নটা ঠিক এখানেই। আমি কিছু বলছি না, রমিজ নিজেই যা বলার বলেছেন। পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন- উনি বলেছিলেন, ইমরান খান চলে গেলে আমি এক মিনিটও চেয়ারে থাকব না। অথচ এখন ওনার অবস্থান বদলে গিয়েছে।‘
রমিজকে কটাক্ষ করে আমির আরও বলেন, ‘কথায় বলে, প্রাণ গেলে যাক, চেয়ার যেন থাকে। চেয়ার তো সবার কাছেই প্রিয়। ওনার কাছেও চেয়ার নিশ্চয়ই প্রিয়। মজা পাচ্ছেন বোধহয়। তাই চেয়ার আঁকড়ে রয়েছেন।‘
আমির আরও জানিয়েছেন, রমিজ পিসিবি চেয়ারম্যান থাকাকালে তিনি অবসর ভেঙে ফিরবেন না। এক্ষেত্রেও রমিজকে কটাক্ষ করে বললেন, ‘আপনারা তো জানেন আমার সঙ্গে রামিজ রাজার বহু পুরনো প্রেম, যেটা কখনো শেষ হবে না। উনি যখন দায়িত্বে আছেন আমি কেন অবসর প্রত্যাহার করব? আমার মনে হয় না আমাকে নিয়ে ওনার যা অবস্থান, তাতে এমন পরিস্থিতিতে অবসর ভাঙার কথা বলা উচিত হবে।’
২০২১ সালে ধারাভাষ্যকার থেকে হুট করেই পিসিবি প্রধানের আসনে বসেছিলেন রমিজ। কারণ তার ওপর ভরসা ছিল খোদ প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরানের। ইমরান অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর রমিজের পদও নড়বড়ে হয়ে পড়ে। তবে এখনও তিনি স্বপদেই বহাল রয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে