আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ : পাপন
২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত এ চক্রে তিন ফরম্যাট মিলে মোট ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এর চেয়ে বেশি ম্যাচ রয়েছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের, ১৪৬টি। এছাড়া এ চক্রে সর্বোচ্চ ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। টেস্ট রয়েছে ৩৪টি ও টি-টোয়েন্টি ৫১টি।
এফটিপিতে বাংলাদেশের এতো ম্যাচ বৃদ্ধিকে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উল্লেখ করেছে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, এর পেছনে বোর্ডের অবদানের চেয়ে জাতীয় দলের পারফরম্যান্সই মূলত বড় প্রভাবক।
মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন বলেছেন, 'আইসিসিতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবেই গণ্য হয়। তবে এর পেছনে কিন্তু বোর্ড নয়, দলের পারফরম্যান্সই মূল। বাংলাদেশের ক্রিকেট যেহেতু এখন ভালো করছে, সেজন্যই সবাই আগ্রহ প্রকাশ করছে।'
তিনি আরও যোগ করেন, 'আগে সবাই আমাদের এখানে এসে খেলতে চাইতো। বাইরে আমাদেরকে নিতে চাইতো না। ওরা মনে করতো ওদের দেশের দর্শকরা খেলা দেখবে না। এখন সব দেশই ওদেরকে ডাকছে। এটা ভালো দিক। আমরাও শিখতে পারবো। এটা একটা শেখার ধাপ হতে চলেছে। কারণ আমরা তো কখনও এতো খেলা খেলিনি বাইরে গিয়ে। তো আমার মনে হয় এটা আমাদের জন্য ভালো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে