২১ জুলাই জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা
সংশ্লিষ্ট সূত্রের খবর, দল নির্বাচনের কাজ শেষ। আজ রাতে দেশ ছাড়ার আগে সেই নির্বাচিত দল অনুমোদন দিয়ে যাবেন বিসিবি প্রেসিডেন্ট এবং সব কিছু ঠিক থাকলে আগামী পরশু, ২১ জুলাই বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা করা হবে।
মঙ্গলবার সন্ধ্যায় সে তথ্যই দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি আরও বলেন, ‘আমরা এক সঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করবো। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।’
প্রথমে কথা ছিল এবারের জিম্বাবুয়ে সফরে জাতীয় দলের মোড়কে ‘এ’ দল পাঠানো হবে। পরের খবর, কোনোরকম পরীক্ষা নীরিক্ষা চালানো হবে না। দল গঠনেও নির্বাচকরা নতুন পথে হাঁটবেন না। একদম নতুন কাউকে জিম্বাবুয়ে সফরে পাঠানোর চিন্তা নেই বললেই চলে। তাই হয়ত শেষ পর্যন্ত পুরোনদের দিয়েই দল সাজানো হবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে যে দল দুটি খেলেছে, সে দলটাই বহাল রাখার কথা ভাবা হচ্ছে। বাড়তি সংযোজন হিসেবে একজন পেস বোলিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি ঘটতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)