গলের ইতিহাসে যা কখনোই ঘটেনি তা ঘটাতে চলেছে পাকিস্তান
গলে পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যে চলমান টেস্টে চতুর্থ দিন শেষে চালকের আসনে আছে সফরকারীরা। গলে লঙ্কানদের প্রথম ইনিংসে ২২২ রানের জবাবে পাকিস্তান তোলে ২১৮ রান। ৪ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমালের দারুণ ব্যাটিংয়ের সুবাদে ৩৩৭ রানের সংগ্রহ তোলে।
ফলে গলে চতুর্থ ইনিংসে জিততে হলে পাকিস্তানকে করতে হবে ৩৪২ রান। গলের ইতিহাসে যা কখনোই ঘটেনি। এই মাঠে সর্বোচ্চ তাড়া করা রান মাত্র ২৬৮! ফলে চিন্তামুক্তই ছিল স্বাগতিকরা।
তবে অবস্থা বদলে যায় পাকিস্তানের ব্যাটসম্যানদের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে। বিশেষ করে পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের ব্যাটে চতুর্থ দিন শেষে চালকের আসনে থাকে পাকিস্তান। ৩ উইকেট হারিয়ে ২২২ রান তুলে ফেলেছে সফরকারীরা। শেষ দিন ৭ উইকেটে আর ১২০ রান লাগবে পাকিস্তানের।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ৮৭ রান করে ফেলে। ইমাম উল হক ৩৭ রান করার পর নিরোশান ডিকভেলার স্মার্ট কিপিংয়ে স্টাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়েন। এরপর দ্রুত আজহার আলীকেও ফিরিয়ে দেয় লঙ্কানরা।
তৃতীয় উইকেটে বাবরকে নিয়ে ১০১ রানের জুটি গড়ে আবদুল্লাহ শফিক। প্রথম ইনিংসে ১১৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করে বাবর। পাকিস্তানের অধিনায়ক ফিরলেও অপরপ্রান্তে শতক হাঁকিয়ে ১১২ রানে অপরাজিত আছেন আবদুল্লাহ।
শেষ দিন বাকি ১২০ রান তোলার পথে আবদুল্লাহকে সকালে সঙ্গ দেবেন ৭ রানের অপরাজিত থাকা পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
এশিয়ান উইকেটে শেষদিনে অল্প রানে ৭ উইকেট হারিয়ে ফেলা অবশ্য অবাক হওয়ার মতো বিষয় নয়। দলটি যখন আনপ্রেডিক্টেবল পাকিস্তান, তখন তো ঘটতে পারে যেকোন কিছু। তবে এখন পর্যন্ত ইতিহাস গড়ার পথেই এগুচ্ছে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে