ইশানকে বাদ দিয়ে পান্ত-কার্তিককে দলে নেয়ার দাবি
ঋষভ পান্ত, দীনেশ কার্তিক নাকি ইশান কিশান- কাকে খেলাবে ভারত? বর্তমানের ফর্ম বিবেচনায় এই তিনজনের অন্তত দুইজনকে খেলাতে হতে পারে ভারতকে। তবে কোনোভাবেই একসঙ্গে খেলা হবে না তিনজনের।
পন্টিংয়ের মতে, এই মুহূর্তে পান্ত এবং কার্তিককে দলে ভেড়ালে উপকৃত হবে ভারত। আর তাই ইনফর্ম ওপেনার কিশানকে বাদ দিতে চাইছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক।
পন্টিং বলেন, '৫০ ওভারের ক্রিকেটে পান্ত কতোটা সক্ষম সেটা সে দেখিয়েছে। দীনেশ কার্তিক তার ক্যারিয়ারের সেরা আইপিএল পার করেছে। এই দুজনকেই দলে নিতে চাইব। এর মানে হচ্ছে কিশান, সূর্য বা শ্রেয়াস আইয়ারের মধ্যে যে কেউ বাদ যাবে।'
'আমার মনে হয় না বর্তমানে যে ফর্ম তাতে করে সূর্য বাদ পড়বে। তবে আপনার দলে যখন অনেক প্রতিভাবান ক্রিকেটার থাকে তখন ভারতের মতো দল নির্বাচন করা কষ্টের কাজ। কিশানের আগে আমি এই মুহূর্তে পান্ত এবং কার্তিককে দলে চাই।'
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচ হওয়ায় সেই দলের অধিনায়ক পান্ত সম্পর্কে ভালোই ধারণা আছে পন্টিংয়ের। এছাড়া কার্তিকের সঙ্গে বিভিন্ন সময়ে ধারাভাষ্যও দিয়েছিলেন পন্টিং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে