ফারুকির ইনসুইং, আউটসুইংয় সামলাতে প্রস্তুত টাইগার ওপেনাররা
এই সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার পর টি-২০তেও দুই ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি বোলার। সেই সফরে বাংলাদেশি ওপেনারদের দারুণ ভুগিয়েছেন ফারুকি। এরপর এখন পর্যন্ত ১৭ আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৮ উইকেট।
যেখানে বেশির ভাগই ছিল প্রতিপক্ষের ওপেনারদের। সর্বশেষ এশিয়া কাপের প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। ইনসুইং, আউটসুইংয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠায়। বাংলাদেশের বিপক্ষেও ৩০ আগস্টের ম্যাচে মূর্তিমান আতঙ্ক হতে পারেন এই পেসার।
তবে টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ফজল হক ফারুকিকে সামলাতে পরিপূর্ণ প্রস্তুতি সেরেছে বাংলাদেশের ওপেনাররা। যদিও বাংলাদেশের ওপেনিংয়ে আনামুল হক বিজয় ছাড়া এখনও অন্য নাম নিশ্চিত নয়।
তবে ফারুকি ঝামেলা সামলানোর বিষয়ে মিরাজ বলেন, ‘শুরুতে ওদের যে বোলিং করে, ওর বল কীভাবে ভেতরে আসে, কীভাবে সুইং করে, এটা কীভাবে সামলাবে, ওপেনাররা আগে থেকেই এটার প্রস্তুতি নিয়েছে। এখানে আসার আগে আমরা দেশে অনুশীলন করেছি। এখানেও কিন্তু বেশ কয়েক দিন আগে এসেছি। প্রস্তুতি ভালো। এখন শুধু মাঠে বাস্তবায়ন করতে হবে, আমাদের ভালো খেলতে হবে।
টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচ, প্রথম ম্যাচটা কিন্তু বলে দেবে আমরা কতদূর যাব, আমরা কীভাবে ক্রিকেট খেলব। এজন্য আমাদের জন্য প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ দল তখনই ভালো খেলে যখন আমরা একসঙ্গে সবাই ভালো খেলি। এক-দুইজনের ব্যক্তি পারফরম্যান্স দিয়ে কখনও দলের ফল পক্ষে আনা যায় না। বিশেষ করে এ রকম টুর্নামেন্টে তো কখনোই না। এজন্য সবাইকেই ভালো খেলতে হবে এবং সবাইকে দলগতভাবে ভালো খেলতে হবে। এটা যদি করতে পারি আমরা অবশ্যই খুব ভালো ফল পাব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা