ওদের হার্দিক থাকলে আমাদেরও সাকিব আছে : শ্রীরাম
আইপিএলে নিজের দলকে চ্যাম্পিয়ন করেছেন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে ২৫ রানের ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ২৫ বলে ৩৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ভারতীয় দলে একজন হার্দিক পান্ডিয়া আছেন বলে তারা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ সুবিধা পাচ্ছেন বলে অভিমত অনেকের।
বাংলাদেশও দীর্ঘদিন ধরে এমন একজন পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ করে আসছে। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম এসব নিয়ে ভাবতে চান না। তিনি বরং মনে করেন ভারতের যদি হার্দিক থাকে তবে বাংলাদেশেরও যে একজন সাকিব আছে। যিনি কিনা দলের প্রয়োজনে ব্যাট-বল দুইভাবেই ভূমিকা রেখে যাচ্ছেন।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে শ্রীরাম বলেন, ‘অলরাউন্ডারের ভূমিকা তো টি-টোয়েন্টিতে অনস্বীকার্য। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস তো বেশি আসে না। যে দলে আছে, তারা ব্যালান্স রাখে। কখনও একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনও বোলার।
কোথায় যেন পড়লাম, ভারত দলে ১২ জন খেলছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে বলে। আমাদেরও সাকিব আছে। ৪ ওভার করতে পারে, টপ অর্ডারে ব্যাটিংও করে।’
এরপর সাকিবের প্রশংসা করে এবং এই ক্রিকেটারের ধারাবাহিকভাবে ভালো খেলার বিষয় সামনে টেনে এনে শ্রীরাম আরও যোগ করেন,
‘সাকিব ইন্টেলিজেন্ট ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে, প্রতিনিয়ত উন্নতি করতে হবে। আর এ কাজটায় সাকিব দারুণ। লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। আর পেছনে সিক্রেট একটাই, সে নিজের খেলার উন্নতি করেই যায়। উন্নতির মধ্যে দিয়ে বোলার ব্যাটসম্যানকে পরাস্ত করে। যদি সে এটা করে, এর কৃতিত্ব তারই। এই জন্য সে ভালো একজন খেলোয়াড়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- আওয়ামী লীগ কবে রাজনীতিতে ফিরতে পারবে যা জানালেন তারেক রহমান
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড