ব্রেকিং নিউজ: মারধরের শিকার বার্সেলোনার তারকা ফুটবলার
বার্সেলোনায় লিওনেল মেসির বাড়ির নিকটে কাস্তেলদেফেলসে নিজবাড়িতে থাকা অবস্থায় সশস্ত্র কিছু দুর্বৃত্ত রাতের ১টায় আচমকা হানা দেয় অবামেয়াংয়ের বাড়িতে। এরপর ৩৩ বছর বয়সী এই তারকা এবং তার স্ত্রীকে গুলির মুখে হাতকড়া পরিয়ে মারধর করেন দুর্বৃত্তরা। এরপর ঘর থেকে ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতদল।
চার দলের এই ডাকাতদল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এদিকে অবামেয়াংয়ের স্ত্রী অ্যালিশা বেহাগি জানিয়েছে, অবামেয়াং এবং তাকে মেরে ঘর থেকে দামী গয়নাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে একটি অডি গাড়িতে করে চলে যায় দলটি। মারধরের কারণে কিছুটা চোট পান অবামেয়াং।
কাতালান গভর্নমেন্টের প্রেস অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে তারা বলেছেন, ‘আমরা এটা জানতে পেরেছি যে, তিনি বন্দুকধারী কিছু দুর্বৃত্তের মাধ্যমে ডাকাতির শিকার হয়েছেন। এছাড়াও তাকে হুমকি দেওয়া হয়েছে।’
বার্সেলোনার একজন ক্লাব কর্মচারী সিএনএন স্পোর্টকে জানিয়েছেন, ‘তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই মুহূর্তে অবশ্য অবামেয়াং ভালো আছে।’
কাতালান পুলিশের বরাতে জানা যায়, বার্সেলোনার কাছে কাস্তেলদেফেলসে নিজের বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন অবামেয়াং এবং তার পরিবার। লোকাল সময় রাত ১টায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যেই ঘরে ঢুকে আক্রমণাত্মক হয়ে উঠে।
এদিকে পুলিশ ডাকাতি করা দুর্বৃত্তদের পরিচয় জানলেও তদন্তের স্বার্থে সাংবাদিকদের কাছে সেটি জানাননি। বার্সা তারকাদের বাসায় ডাকাতি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগে জর্দি আলবা, আনসু ফাতিরাও ডাকাতির শিকার হয়েছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল